বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

পাকিস্তানের কাছে কম দামে তেল বিক্রি করবে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬০ বার

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। যদিও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে এবং সেটিকে পাশ কাটিয়েই চলছিল ভারতের তেল-বাণিজ্য।ভারতের দেখাদেখি একই পথে হাঁটতে চেয়েছিল পাকিস্তান। এ নিয়ে মস্কো সফরের পর সফলতা ধরা দিলো দেশটির হাতেও। অর্থাৎ পাকিস্তানের কাছে কম দামে তেল বিক্রিতে রাজি হয়েছে রাশিয়া। 

রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া পাকিস্তানের কাছে ডিসকাউন্টে বা ছাড়কৃত দামে অপরিশোধিত তেল বিক্রি করবে বলে সোমবার পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী জানিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে চুক্তির জন্য তিনি মস্কোতে পাকিস্তানের একটি সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং এর কয়েকদিনের মাথায় কমদামে রুশ তেল কেনার ঘোষণা দিলেন।সোমবার ইসলামাবাদে দেশটির পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদ্দিক মালিক বলেছেন, অপরিশোধিত তেল ছাড়াও পাকিস্তানের কাছে ছাড়কৃত দামে পেট্রোল ও ডিজেল সরবরাহ করবে রাশিয়া।অবশ্য রাশিয়া কম দামে তেল বিক্রিতে রাজি হলেও ঠিক কতটা কমে বা ডিসকাউন্টে ইসলামাবাদের কাছে তেল দিবে তা নির্দিষ্ট করেননি মুসাদ্দিক মালিক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে এই সপ্তাহ থেকে সমুদ্র পথে রাশিয়ান তেলের ওপর পশ্চিমাদের বেঁধে দেওয়া ব্যারেল প্রতি ৬০ মার্কিন ডলারের দাম এখানে কার্যকর হবে কিনা সেটিও নিশ্চিত করেননি তিনি।সম্প্রতি সমুদ্রপথে রপ্তানিকৃত রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলারে বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। গতকাল সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। ফলে এখন থেকে পশ্চিমাদের সমুদ্র পথে আসা রাশিয়ার অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৬০ ডলার বা এর চেয়ে কম দামে কিনতে হবে।

তবে মস্কো বলেছে, পশ্চিমাদের মূল্য বৃদ্ধি মেনে চলা দেশগুলোর কাছে রাশিয়া তেল বিক্রি করবে না। এ ছাড়া পাকিস্তানের কাছে কম দামে তেল বিক্রির বিষয়েও রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় থেকে কোনও মন্তব্য করা হয়নি।সোমবার ইসলামাবাদে মুসাদ্দিক মালিক বলেন, তাদের (রুশ) সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া ইসলামাবাদ ইতোমধ্যেই এলএনজি আমদানির বিষয়ে রুশ বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories