বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান হাশিমি নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি নিহত হয়েছেন। আই স্থানীয় সময় আজ বুধবার আবু হাসান আল-হাশিমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।আইএসের এক মুখ মুখপাত্র বলেছেন, ‘হাশিমি একজন ইরাকি এবং তিনি খোদার শত্রুদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।’ তবে আইএস আবু হাসান আল-হাশিমির মৃত্যুর দিন-তারিখ বা কীভাবে ও কোথায় মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে জঙ্গি গোষ্ঠীটি এরই মধ্যে তাদের নতুন প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছে। এক অডিও বার্তায় আইএসের মুখপাত্র আইএসের নতুন প্রধান হিসেবে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশির নাম ঘোষণা করেন।

এর আগে, ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় উল্কার বেগে উত্থান ঘটে ইসলামিক স্টেট বা আইএসের। শিগগিরই সশস্ত্র এই গোষ্ঠীটি দেশ দুটির বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে এসব এলাকায় আইএসের স্বঘোষিত খিলাফত দেশ দুটির সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে খুব দ্রুতই ভেঙে পড়ে। আইএস ২০১৭ সালে ইরাকে এবং দুই বছর পর ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত হয়। তবে গোষ্ঠীটি বিপুলসংখ্যক চরমপন্থী স্লিপার সেলের সদস্যরা এখনো উভয় দেশে হামলা চালায় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও হামলার দাবি করে।আইএসের আগের নেতা আবু ইব্রাহিম আল-কুরাশি চলতি বছরের শুরুতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে মার্কিন অভিযানে নিহত হন। তাঁর পূর্বসূরি আবু বকর আল-বাগদাদিও ২০১৯ সালের অক্টোবরে ইদলিবে নিহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories