বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিঙ্কেনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১২৮ বার

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় ১০ হাজার আইএস সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী।

ইতালির রাজধানী রোমে সোমবার মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে এ আহ্বান জানান। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম এই জোটের সম্মেলন অনুষ্ঠিত হলো।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের স্থায়ীভাবে আটক রাখার সুযোগ নেই। এসব সন্ত্রাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালে তাদের বিচার করা বা সংশোধানাগারে পাঠানোর সুযোগ তৈরি হবে।

অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, “আইএস সন্ত্রাসীদের বর্তমানে যে অবস্থায় রাখা হয়েছে তা ব্যাখ্যার অযোগ্য এবং এ অবস্থা চিরকাল চলতে পারে না।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে একবার ওয়াশিংটনের একই ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছিল ফ্রান্স ও ব্রিটেন। ইরাক ও সিরিয়ায় দায়েশের দৌরাত্ম্যের সময় ব্রিটেন ও ফ্রান্স থেকে হাজার হাজার সন্ত্রাসী আইএসে যোগ দিয়েছিল। এ কারণে দেশ দু’টি এই ভয়ে শঙ্কিত যে, এসব উগ্র চিন্তাধারার সন্ত্রাসীকে ফেরত নিলে তারা ফ্রান্স ও ব্রিটিশ সমাজে নিরাপত্তা সংকট তৈরি করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories