বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফের উত্তেজনার আশঙ্কা ভারত চীন সীমান্তে, মোতায়েন ২ লাখ ভারতীয় সেনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯৪ বার

গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তাপ বেড়েছে। গত কয়েক মাস ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনা চালাচ্ছে দুই দেশ। চীন সীমান্তে ভারত আরও ৫০ হাজার সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারত-চীন সীমান্তে তিনটি এলাকায় সেনা মোতায়েন বেড়েছে। এই মুহূর্তে ২ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে চীন সীমান্তে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।যদিও এই বিষয়ে চীনের পক্ষ থেকে অন্য ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও তাদের আলোচনা চলছে। তাই এই মুহূর্তে ভারত, চীন দু’দেশেরই উচিত আলোচনাকে সম্মান দিয়ে সীমান্ত এলাকা থেকে সেনা যত সম্ভব কমিয়ে পরিস্থিতি আরও ঠান্ডা করা।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বসার জন্য রাজি হয়েছে দু’দেশ। কবে বা কোথায় সেই বৈঠক হবে সেই বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি। গত কয়েক মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত ও চীন। ইতিমধ্যেই প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ এলাকা থেকে সেনা সরিয়েছে দু’দেশ। বাকি এলাকা থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু তার মধ্যেই ভারতের সেনা মোতায়েনের খবর চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি ফের বদল করতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।খবর আনন্দবাজার পত্রিকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories