বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ : নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়টায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন। বুধবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। এ হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠী বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আব্দুল হক রয়টার্সকে বলেন, পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। যার মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও এক নারী ও একজন শিশু রয়েছে বলে জানান তিনি। দেশটিতে সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা অনেক বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories