মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

উত্তর প্রদেশে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫৯ বার

ভারতের উত্তর প্রদেশের পশ্চিমের জেলা ফিরোজাবাদে একটি কারখানায় আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। কারখানাসংলগ্ন ভবনটির নিচতলায় বসবাস করতেন তারা। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি জানান, ইনভার্টার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবারকে দুই লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
খবর এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories