বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

সমকামী বিয়ের সুরক্ষায় মার্কিন সিনেটে বিল পাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬২ বার

যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ে করার অধিকার দিয়ে রায় দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। এবার সমকামী বিয়ের সুরক্ষা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে দেশটির উচ্চকক্ষে বা সিনেটে। প্রতিবেদনে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি জানায়, মঙ্গলবার মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে, যেটি কি না সমকামী বিয়ের সুরক্ষা দিবে। এমনকি সমকামীদের যে ইউনিয়ন রয়েছে তারও বৈধতা দিবে। খবর রয়টার্সের।মার্কিন সিনেটে এই বিলের পক্ষে ভোট পড়েছে ৬১টি, অন্যদিকে বিপক্ষে ৩৬টি। কোনো বিল হতে পাস লাগে ৬০ ভোট। অনুপস্থিতি থাকায় ভোট দিতে পারেনি একজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবলিকান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করলেই এটি আইন আকারে প্রণীত হবে।

সিনেটের মাইনরিটি লিডার এবং নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর চাক শুমার এক বিবৃতিতে বলেন, ‘আজকের ভোটের ফলাফলের মধ্য দিয়ে বৃহত্তর সমতার দিকে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। এই বিলটি পাস করার মাধ্যমে সিনেট একটি বার্তা পাঠাচ্ছে, যা প্রতিটি আমেরিকানকে শুনতে হবে: আপনি যেই হন বা যাকেই ভালোবাসেন না কেন, আপনিও আইনের অধীনে মর্যাদা এবং সমান আচরণের যোগ্য। ’যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী বিয়ে হয় ২০০৪ সালে। ১১ বছর পর অর্থাৎ ২০১৫ সালে সমকামী বিয়ের বৈধতা দিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত একটি রায় দেন। তবে এটি আইন নয় বলে ওই সময় জানায় আদালত। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য মতে, প্রায় ৫ লাখ ৬৮ হাজার সমকামী দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories