বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

মরক্কোর কাছে হার : বেলজিয়ামে দাঙ্গা, আগুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬৭ বার

ফুটবল বিশ্বকাপে মরক্কোর কাছে ‘অপ্রত্যাশিতভাবে’ হেরে গেছে বেলজিয়াম। এমন হার মেনে নিতে পারছে না দেশটির সাধারণ মানুষ। রাজধানী ব্রাসেলসে দাঙ্গায় জড়িয়ে পড়ে সাধারণ মানুষ। তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুর করে।পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। কিছু এলাকায় চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, মরক্কোর কাছে ২-০ গোলে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।রোববার (২৭ নভেম্বর) কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে শক্তিশালী বেলজিয়াম। এরপরই ব্রাসেলসের রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ লোকজন।এমন পরিস্থিতিতে ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।ক্লোজ বলেন, ‘আজ দুপুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। তবে বেলজিয়াম উত্তাল হয়ে উঠলেও এমন অভূতপূর্ব জয়ে উল্লসিত মরোক্কানরা। সেখানকার রাস্তায় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদযাপন করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories