বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস : নিহত ১৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬৫ বার

ক্যামেরুনে ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।  নিহতরা সবাই একটি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।রোববার (২৭ নভেম্বর) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে এই ঘটনা ঘটে। ইয়াউন্দে অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ক্যামেরুনের কেন্দ্রীয় এই অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা মৃতদেহগুলোকে কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। এছাড়া অন্য আরও ব্যক্তি বা মৃতদেহের সন্ধানে অভিযান এখনও চলছে।’প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক ডজন লোক অংশ নিয়েছিলেন। একপর্যায়ে সেটি তাদের ওপর ধসে পড়ে।আফ্রিকা মহাদেশের অন্যতম ভেজা শহর হিসেবে পরিচিত ইয়াউন্দে। এই শহরটি কয়েক ডজন খাড়া, খুপরি-রেখাযুক্ত পাহাড় দিয়ে তৈরি। চলতি বছর ভারী বর্ষণ আফ্রিকার এই দেশটি জুড়ে বেশ কয়েক দফায় বিধ্বংসী বন্যার সৃষ্টি করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories