বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫০ বার

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তিনি সংসদের সঙ্গে বিরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অ্যানিবাল টরেসের পদত্যাগ গ্রহণ করেছেন এবং শিগগিরই একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন।রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত গভীর রাতে এক বার্তায় ক্যাস্তিলো বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার পর, দেশের তরে তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অতপর আমি মন্ত্রিসভায় রদবদল করব।’ খবর এএফপির।

রক্ষণশীল-নিয়ন্ত্রিত সংসদে প্রেসিডেন্টের সাথে বিরোধ অব্যাহত থাকায় এই পদত্যাগ আসে এবং তিনি বিস্তৃত অপরাধমূলক তদন্তের মুখোমুখি হয়েছেন।২০২১ সালের জুলাই থেকে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা ইতোমধ্যে পার্লামেন্টে দুটি অভিশংসনের প্রচেষ্টা এবং তার পরিবার ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগসহ ছয়টি দুর্নীতি মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন। তবে তিনি ওসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছেন।ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ৭৯ বছর বয়সী আইনজীবী টোরেস, এর আগে সংসদ সংবিধান সংশোধনের বিষয়ে গণভোটের অনুমতি না দিলে তিনি পদত্যাগ করবেন বলে সতর্ক করেছিলেন।১৬ মাস আগে ক্যাস্তিলো দায়িত্ব গ্রহণের পর থেকে টোরেস চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। প্রেসিডেন্টকে আগামী দিনে একটি পঞ্চম মন্ত্রিসভায় নিয়োগ দিতে হবে এবং নতুন প্রধানমন্ত্রীকে তাদের নিয়োগের ৩০ দিনের মধ্যে কংগ্রেস দ্বারা নিশ্চিত করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories