বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

খেরসনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬২ বার

ইউক্রেনের খেরসনে অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। যাদের অনেকেই হাসপাতালে ভর্তি।  রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় যেন মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের খেরসন অঞ্চল। এর মধ্যেই শুক্রবারের (২৫ নভেম্বর) হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। 

খেরসন অঞ্চলের গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ টেলিগ্রামে বলেছেন, বৃহস্পতিবার এই অঞ্চলে ৫৪ বার গোলাবর্ষণ করা হয়।এদিকে রাজধানী কিয়েভে রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় বাসিন্দাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।  দেশটিতে শীতের তীব্রতা বাড়ছে। তবে এখনো প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় সামনে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেন জেলেনস্কি।  ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ধীরে ধীরে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুনর্বহাল করা হচ্ছে। এরই মধ্যে জাপোরিঝিয়াসহ চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবারও জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।  দেশটির বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনারজো জানায়, অবকাঠামো মেরামত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হলেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোয় তা সম্ভব হচ্ছে না। খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories