শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অপু বিশ্বাসের যোগাযোগ নিয়ে মুখ খুললেন শাকিব খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬০ বার

গত কয়েকদিন ধরে সোশ্যাল ও সংবাদমাধ্যমে আলোচনায় অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস। তারা একে অপরের নামে উল্লেখ না করে পাল্টাপাল্টি মন্তব্য করতে থাকেন। যার শুরু হয় জন্মদিন উপলক্ষ্যে শাকিব খানের কাছ থেকে বুবলীর ডায়মন্ডের নাকফুল পাওয়াকে কেন্দ্র করে।বুবলীকে নাকফুল উপহার দেয়ার কথা বৃহিস্পতিবারই (২৪ নভেম্বর) সংবাদমাধ্যমে অস্বীকার করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার এই বক্তব্যের পরে শুরু হয় ধোঁয়াশার। তাহলে কি মিথ্যাচার করছেন ‘বসগিরি’ সিনেমার নায়িকা!

তবে এর আগে বুবলীর উপহার পাওয়ার সংবাদ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে অপু স্ট্যাটাস দেন, ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দেন দশটি হাসির ইমোজি।ঢালিউড কুইনের এই স্ট্যাটাসের পর থেকে নেটিজেনদের একাংশের ধারণা, তাহলে কি শাকিব খানের সঙ্গে যোগাযোগ রয়েছে অপু বিশ্বাসের? দু’জনের মধ্যে কি কথা হয় নিয়মিত? সেই বিষয়ে কথা বলেছেন শাকিব।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শাকিব খান একটি গণমাধ্যমকে বলেন, মানুষ সম্পর্ক করে টিকিয়ে রাখার জন্য। কেউই সংসার ভাঙার জন্য সম্পর্ক করে না। আমিও তেমনটা ভেবেছি। কিন্তু সম্পর্ক করতে গিয়ে দেখি, সেটা আর ভালো অবস্থানে নেই।এই নায়ক আরও জানান, চেষ্টা হলো, আবার সব ব্যর্থও হলো। এরপর মনে হলো, খারাপ কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে হয় না। আমার কাছে এমনও মনে হয়, মা-বাবার মধ্যে ভালো সম্পর্ক না থাকলে তার মাঝে সন্তান বেড়ে ওঠার থেকে আলাদা করে বেড়ে ওঠাই তুলনামূলক ভালো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories