মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন : নিহত ১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫০ বার

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

সিনহুয়া জানায়, এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’তারা আরও জানায়, আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর ৯ জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’তারা বলছে, সেখানের আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়।কর্তৃপক্ষ অগ্নিকা- ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেকট্রিক ওয়েল্ডিং করাকে দায়ী করে। খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories