বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

রাশিয়ায় ৩ জনকে গুলি করে হত্যার পর নিজের আত্মহত্যা বন্দুকধারীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৯ বার

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছেন। পরে ঘটনাস্থলে বন্দুকধারীর লাশ পাওয়া যায়।স্থানীয় পুলিশের বরাতে বৃহস্পতিবার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন জনকে হত্যার পর নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে সে। 

প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করেছে। পরে আরও একজনকে গুলি করেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ক্রিমস্কের রাস্তায় হাঁটার সময় গুলি ছুড়ছেন হামলাকারী। পথে শুয়ে পড়া আরও এক জনের কাছ গিয়ে গুলি চালান তিনি।বার্তা সংস্থা রয়টার্স ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। এটি ক্রিমিয়া উপদ্বীপের কাছে। এটি ২০১৪ সালে ইউক্রেন থেকে রুশ ভূখণ্ডের সঙ্গে জোর করে দখল করে নেয় মস্কো। খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories