বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

একজনকে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

একজনকে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার একটি আদালত। গত বছর এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের।গত বছর দেশটিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জঙ্গলে আগুন দেয়ার জন্য ভুলভাবে সন্দেহভাজন একজনকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।

শুক্রবার (২৫ নভেম্বর) উত্তর আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এদিকে আলজেরিয়ায় বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ থাকার কারণে দণ্ডপ্রাপ্ততের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর সম্ভাবনা রয়েছে।গত বছর আলজেরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হয়। ওই বছর একাধিক দাবানলে দেশটিতে ৯০ জনের মৃত্যু হয়। দাবানল শুরু হওয়ার পেছনে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়ার দাবিতে স্থানীয়দের ভুল সন্দেহে পিটুনিতে মৃত্যু হয় জামেল বেন ইসমাইল। কিন্তু তিনি আগুন ছড়িয়ে দেয়ার জন্য নয়, দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন।এ ঘটনায় গত বছরের ১১ আগস্ট সহিংসতার গ্রাফিক ফুটেজ ছড়াতে শুরু করে। যেখানে দেখা যায়, আক্রমণ করা হয়েছে বেন ইসমাইলকে। তাকে নির্যাতন ও পুড়িয়ে হত্যার পরে মরদেহ গ্রামে নিয়ে যায় লোকজন। এই ভিডিও ক্ষোভ ধারণ করেছিল সেই সময়।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, বেন ইসমাইলকে হত্যা সম্পর্কিত অন্যসব অপরাধে আরও ২৮ জনকে দুই থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories