শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তিন মাস কেটে গেলেও জানতাম না আমি প্রেগ’ন্যান্ট : শুভশ্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬৪ বার

শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর নজরকাড়া অভিনয় এবং সৌন্দর্যের জন্য সকলের মন জয় করে নিয়েছেন। ২০১৮ সালে তিনি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত চার বছর ধরে তাঁরা সুখে সংসার করছেন। আর সেখানে নতুন অতিথি হিসেবে তাঁদের সন্তান, যুবান এসেছে। ১২ সেপ্টেম্বর ২০২০ সালে যুবানের জন্ম হয়।

শুভশ্রী একটি সাক্ষাৎকারে তাঁদের দুজনের সম্পর্ক থেকে মা হওয়ার অভিজ্ঞতা, ইন্দুবালা সিরিজে অভিনয়ের টুকিটাকি বিষয় সহ সমস্তটাই এখানে জানান। ২০১৬ সালে অভিমান ছবির শ্যুটিং করার সময় রাজ এবং শুভশ্রীর আলাপ হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। ২০১৭ সালে ওঁদের বাগদান হয়, এরপর ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা।

বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী অন্যান্য বিষয়ের সঙ্গে জানান তাঁকে কীভাবে বিভিন্ন সময় নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ‘অনেকেই ভাবেন অভিনেত্রী বিয়ে হয়ে যাওয়া মানেই তাঁদের কেরিয়ার শেষ হয়ে যাওয়া। কিন্তু সেটা ঠিক নয়।’ এই বিষয়ে তিনি আরও জানান, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার বয়স মাত্র ১৭ বছর। তখন সবাই আমাকে বলতো একজন অভিনেত্রীর কেরিয়ার মাত্র ১০ বছরের। একবার বিয়ে হয়ে গেলেই তুমি শেষ। কিন্তু সময় বদলেছে, মানুষ নতুন করে ভাবতে শিখেছে। আমরা এখন বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ছবি, সিরিজ বানাচ্ছি।

কিন্তু রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক কেমন? অভিনেত্রী জানান, ‘সবটাই ভীষণ সহজাত। ঠিক নদীর প্রবাহের মতো। অভিমান ছবির কাজ করার পরই বিষয়টা ঘটে। ও এসে আমাকে ওর মনের কথা জানায়, আমি ভাবিনি ওকে নিয়ে আমি যেমনটা ভাবি একই রকম ও-ও ভাবে। কিন্তু রাজ যে এভাবে এসে আমায় মনের কথা বলবে, বুঝিনি। আমাকে সোজা বউ হওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি হ্যাঁ বলেছিলাম।’

বিয়ের দু’বছরের মধ্যে যুবানের জন্ম হয়। কিন্তু গ’র্ভবতী থাকাকালীন অভিনেত্রী মোটেই কাজ বন্ধ করে দেননি। উল্টে সেই সময় তিনি তিনটি ছবির শ্যুটিং করেন পর পর। অভিনেত্রীর কথায়, ‘আমি গ’র্ভবতী থাকাকালীন তিনটি ছবির শ্যুটিং করেছিলাম। কিন্তু তখন জানতাম না যে আমি কনসিভ করেছি। ওটা বেশ মজার ছিল। ১৪ ফেব্রুয়ারি ছিল দিনটা, আমি হাবজি গাবজি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। তখন কী মনে হল আর টেস্ট করলাম। রিপোর্ট পজি’টিভ আসে! আমি তো দারুন চমকে গেছিলাম। ব্যাপারটা আনপ্ল্যানেড হলেও দারুন ছিল।’

একই সঙ্গে তিনি এই সাক্ষাৎকারে তাঁর আগামী প্রজেক্ট ইন্দুবালা ভাতের হোটেলে কাজ করার অভিজ্ঞতা জানান। এই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই সিরিজের শ্যুটিংয়ের জন্য তাঁর রোজ ৩ ঘণ্টা মেকআপ করতে লাগত, আর দেড় ঘণ্টা লাগত সেই মেকআপ তুলতে। গোটা বিষয়টাই ভীষণ ধৈর্য নিয়ে করতাম, একটুও বিরক্ত হইনি। বরং ভালো লাগত। প্রস্থেটিক মেকআপ নিয়ে টানা ১০দিন কাজ করতে হয়েছিল।’

শুধু রাজের সঙ্গে তাঁর সম্পর্ক নয়, বা মা হওয়ার অভিজ্ঞতা নয় এই সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর স্কুল লাইফ থেকে সংসার সমস্ত কিছুর কথাই তুলে ধরেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories