রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ব্রাজিলের জোড়া গোলে বুবলীর প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার

চিত্রনায়িকা বুবলী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ওহ্ ব্রাজিল (সঙ্গে ভালোবাসার ইমোজি)। বিশ্বকাপ ফুটবল যে শুরু হয়েছে ফিলটা আজকে পাচ্ছি।

সার্বিয়ার রক্ষণে একের পর এক আক্র’মণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিলেন না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবুও সেলেসাওদের আক্র’মণের গতির ধার কমেনি। বার বার পরাস্ত হয়েও ভেঙে পড়েনি নেইমাররা। সুযোগ পেয়েই মুহূর্তের মধ্যেই সার্বিয়ার জালে জোড়া গোল করলেন রিচার্লিসন। তার দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ২-০ গোলের লিডে রয়েছে ব্রাজিল।

এমন দুর্দান্ত জোড়া গোলের পর ব্রাজিল সমর্থকরা বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা।

এদিকে, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব। বিশ্বকাপের রাজা বলা হয় ব্রাজিলকে। সবকটি বিশ্বকাপ আসরে খেলা একমাত্র দল ব্রাজিল শিরোপা জিতেছে পাঁচবার। আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাওরা। দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের শুরুটাও হলো রাজকীয়।

ফরোয়ার্ড রিচার্লসনের জোড়া গোলে সেলেসাওরা জিতেছে ২-০ গোলে। ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল ব্রাজিলের। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। ব্রাজিল স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬২তম মিনিটে নেইমার কাটিয়ে ডি বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে পাস দেন। এরপর বাঁ দিক থেকে কোনাকুনি শট নেন ভিনি। সেই শট সার্বিয়ার গোলরক্ষকের গায়ে লেগে আসে রিচার্লিসনের সামনে। গোলের সেই সহজ সুযোগ মিস করেনটি এই ‘নাম্বার নাইন’।

৭৩তম মিনিটে এই রিচার্লিসনের পা থেকে আসে এবারের আসরের অন্যতম সেরা গোলটি। ভিনিসিয়ুসের ভাসিয়ে দেওয়া বলে বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন। ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে। এরপর আর কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories