প্রিয় দল ব্রাজিলের দুর্দান্ত জয়ে একের পর এক ফেসবুকে স্ট্যাটাস দেন বর্তমান সময়ের সবচেয়ে সফল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথমে তিনি লেখেন, ‘কি মজা লাগতেছে?

ঠিক তার ছয় মিনিট পর আবারও নায়িকা লিখেছেন, ‘গোল।’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি। খেলা শেষে মিম লেখেন, ‘হেক্সার পথে। প্রথম ম্যাচেই জয়, এটাই খেলা। শুভরাত্রী।
উল্লেখ্য, খেলা শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়ে ‘পরাণ’ খ্যাত এই নায়িকা লিখেছিলেন, ‘আর্জেন্টিনা সমর্থকরা আজকে ব্রাজিলের ম্যাচ দেখতে ভুলবেন না। আর সঙ্গে টিস্যু রাখবেন অবশ্যই। আপনাদের কাজে লাগবে।
Leave a Reply