বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে নিহত -৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৪ বার

ভারতের দুই প্রতিবেশী রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্তে গোলাগুলিতে এক বনরক্ষীসহ ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে মেঘালয়ের একটি গ্রামের কাছে কাঠ পাচারের চেষ্টার সময় এ ঘটনা ঘটে। জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আসামের পশ্চিম কার্বি আংলং জেলার সীমান্তবর্তী মেঘালয়ের পশ্চিম জৈন্তা পাহাড় জেলার মুকরোহ গ্রামে সকালে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে উত্তেজনা বেড়েছে।

এ ঘটনার জেরে মেঘালয়ের রাজধানী শিলংয়ে মঙ্গলবার রাতে উত্তেজিত জনতা আসাম নম্বরের একটি এসইউভিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়ে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আসামের পশ্চিম কার্বি আংলং জেলার সীমান্তবর্তী মেঘালয়ের পশ্চিম জৈন্তা পাহাড় জেলার মুকরোহ গ্রামে সকালে ঘটনাটি ঘটেছে আসামের পশ্চিম কার্বি আংলং জেলার সীমান্তবর্তী মেঘালয়ের পশ্চিম জৈন্তা পাহাড় জেলার মুকরোহ গ্রামে সকালে ঘটনাটি ঘটেছেদুই রাজ্যের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকে মেঘালয় রাজ্যের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনায় মেঘালয়ের পাঁচ বাসিন্দাসহ আসামের এক বনরক্ষী নিহত হয়েছেন।স্থানীয় সময় সকাল ৭টার দিকে আসাম বন বিভাগের একটি দল চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটকানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেলে পুলিশকে ধাওয়া দেয় তারা।

স্থানীয় সময় সকাল ৭টার দিকে আসাম বন বিভাগের একটি দল চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটকানোর চেষ্টা করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে আসাম বন বিভাগের একটি দল চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটকানোর চেষ্টা করেএকপর্যায়ে ট্রাকটি আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে প্রবেশ করে। বনরক্ষীরা রাজ্যের মুকরোহ গ্রামের কাছে ট্রাকটির একটি চাকা পাংচার করার পরে ট্রাকটিকে থামাতে সক্ষম হয়। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা ঘটনাটিকে অননুমোদিত অনুপ্রবেশ হিসেবে নিয়ে আসাম পুলিশ ও বনরক্ষীদের ঘেরাও করে। আসামের পশ্চিম কার্বি আংলং জেলার এসপি ইমদাদ আলি জানান, ট্রাকটি মেঘালয় সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।ট্রাকটি মেঘালয় সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় ট্রাকটি মেঘালয় সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়গুলিতে একটি চাকা পাংচার হওয়ার পর তারা ট্রাকসহ তিন জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ফেরার সময় উত্তেজিত অস্ত্রধারীরা ট্রাকটিতে হামলা চালায়।অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এ ঘটনাকে অমানবিক বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, আসাম পুলিশ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। তিনি জানান, তে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন মেঘালয়ের বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেছেন।নিহত অপর ব্যক্তি আসাম বন বিভাগের একজন বনরক্ষী। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories