বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

বুরকিনা ফাসোয় পৃথক হামলায় নিহত-১৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৩ বার

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদি গ্রুপের পৃথক দুই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে সেনাবাহিনীর সহায়ক শক্তির আট বেসামরিক নাগরিক রয়েছে। মঙ্গলবার নিরাপত্তা ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে জিহাদিদের দমনে লড়াই করে আসছে।

দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।জঙ্গিবাদ দমনের ব্যর্থতায় ক্ষোভের বহিঃপ্রকাশে এ বছর অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা দেশটিতে দুইবার সামরিক অভ্যুত্থান ঘটায়।নিরাপত্তা বাহিনীর এক সূত্র এএফপিকে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিরা সোমবার প্রথম প্রহরে সফি গ্রামে হামলায় চালায়।’এতে সেনাবাহিনীর সহায়ক শক্তি ভিডিপির আট সদস্য নিহত হয়।স্থানীয় এক সূত্র এ হামলার খবর নিশ্চিত করেছে। নিরাপত্তা সূত্র আরও জানায়, মার্কোয়ির কাছে পৃথক এক হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।নিহতদের এক আত্মীয় এএফপিকে বলেন, ‘সন্ত্রাসীরা সলমোসি-মার্কোয়ি সড়ক থেকে তিন যুবককে অপহরণ করে। পরে এক জঙ্গলের ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।’
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories