বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলা, নিহত-১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেসাপেকে ওয়ালমার্ট সুপার মার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।সেসাপেক নগর পুলিশ জানিয়েছে, ওয়ালমার্টের স্টোরে ওই হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

তবে হামলায় কতজন মারা গেছেন কিংবা কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলায় ১০ জনের মতো নিহত হতে পারে।হামলার বিষয়টি সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন সেসাপেক পুলিশের তথ্য কর্মকর্তা লিও কোসিনস্কি।তিনি জানান, স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটে ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তিনি কত জন নিহত হয়েছেন সে তথ্য প্রকাশ করেননি, তবে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ জনের বেশি নয়।তবে হামলাকারী আত্মঘাতী ছিল কিনা সেটি এখনো স্পষ্ট জানা যায়নি।ওয়ালমার্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। বিবিসির খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, হামলাকারী ওয়ালমার্টের স্টোর ম্যানেজার। এলোপাতাড়ি গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেন।গত ২০ নভেম্বর, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। এতে পাঁচজন নিহত হন, আহত হন আরও ১৮ জন।

এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার অরল্যান্ডোয় একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। যুক্তরাষ্ট্রে কয়েক বছরের মধ্যে সেটিই ছিল সবচেয়ে ভয়াবহ গুলি করে হত্যার ঘটনা।
খবর রয়টার্স, বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories