বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ফের হামলার ঝুঁকি, তবুও লং মার্চে যোগ দেবেন ইমরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫২ বার

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হতে যাচ্ছে ২৬ নভেম্বর। তবে আবারও হামলার ঝুঁকি সত্ত্বেও লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। খবর জিও নিউজের।এর আগে গোয়েন্দা প্রতিবেদনে বরাত দিয়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, ইমরান খানের ওপর ফের হামলার আশঙ্কা রয়েছে। তবে এই শঙ্কা সত্ত্বেও রাওয়াল পিন্ডিতে পৌঁছাবেন তিনি।

নিজ বাসভবন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি জানি আমার জীবন হুমকির মুখে রয়েছে। আরও একটি হামলা হতে পারে। তবে তা উপেক্ষা করে আমি রাওয়ালপিন্ডি যাবো।তিনি বলেন, আমার পা খুব শিগগির ঠিক হবে না। তাই এই অবস্থাতেই আমি লং মার্চের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পিটিআই প্রধান বলেন, এ সম্পর্কিত কৌশল দ্রুত প্রকাশ করা হবে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন। এরপর লং মার্চ স্থগিত করা হয়।কয়েকদিন আগে বিচারপতি আমের ফারুক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলেন ইমরান খানকে হত্যার উদ্দেশ্য ফের হামলা চালানো হতে পারে। বিচারপতি ফারুক পিটিআইকে ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি নতুন আবেদন জমা দিতে বলেছেন। তাছাড়া মিছিলকারীরা শহরে পৌঁছালে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories