মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ভারতে প্ল্যাটফর্মে উঠে গেলো মালবাহী ট্রেন, নিহত-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫১ বার

ভারতের ওড়িশার কোড়াই স্টেশনে মালবাহী ট্রেন  লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।আজ সোমবার (২১ নভেম্বর) সকালে ওড়িশার কোড়াই স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের ওপরে উঠে যায়।

ভারতের পূর্ব উপকূলীয় রেলের পক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার ভদ্রক রেল ডিভিশনের ভদ্রক-কপিলাস রোড রেল সেকশনের কোড়াই স্টেশনে সোমবার সকাল ৬টা ৫৪ মিনিটে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ৫৪টি বগির মধ্যে ৮টি বগি কোড়াই স্টেশনের একটি প্ল্যাটফর্মে উঠে যায়।জাজপুরের পুলিশ সুপার জানান, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রেলের পক্ষ থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ভুবনেশ্বরমুখী লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন যাত্রীরা। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেন।ধাক্কার জোরে স্টেশনের ওভারব্রিজে উঠে যায় মালবাহী ট্রেনের একটি বগি। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, রেলের চিকিৎসক দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories