বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

লকডাউন: শিল্প কারখানা ও গার্মেন্টসের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১০২ বার

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হবে। তবে এ সময়ে শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা থাকবে কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সর্বাত্মক লকডাউনে কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সরকারি, বেসরকারি অফিস, শপিংমল দোকান পাট, মার্কেট বন্ধ থাকবে। শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার।

এদিকে, সোমবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনের সীমিত লকডাউন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই লকডাউন চলবে। আর ওই দিনই সর্বাত্মক লকডাউন দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories