মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার

খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ নিয়ে চার দিনের মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহুসংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী খেরসনের ৪০ কিলোমিটার দক্ষিণে হামলা করে। এতে রুশ পক্ষে হতাহতের এ ঘটনা ঘটে।রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী এ তথ্য জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানায়নি। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিয়েছে। এ রকেট ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।রাশিয়ার মাটিতে আঘাত হানতে পাওে, এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। দেশটির রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমাদের উদ্দেশে বলেছিলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ।এর আগে ইউক্রেন জানিয়েছিল, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ডেনেজনিকোভ গ্রামে হামলায় প্রায় ৫০ জন রুশ সেনা হতাহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories