মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

চাঁদের উদ্দেশে আর্টেমিস-১ উৎক্ষেপণ নাসার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার

অবশেষে চাঁদের উদ্দেশে আর্টেমিস-১ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কয়েকবার ব্যর্থতার পর আজ বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে ঐতিহাসিক এ মিশনটির যাত্রা শুরু হয়। চাঁদে ফের মানুষ পাঠানোর অংশ হিসেবেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরের শুরু দিকে নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়। তখন এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশে রকেটটি পাঠাতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি। সে সময় বলা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটছে।

কিন্তু অতীতের সব জল্পনা উড়িয়ে দিয়ে এবার চাঁদের উদ্দেশ্য ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হলো।যদি দুই থেকে তিন সপ্তাহ এটির কার্যক্রম ঠিক থাকে তাহলে কোনো ক্রুবিহীন এই যানটি চাঁদের চারপাশের বিস্তৃত কক্ষপথে সঠিকভাবে অবতরণ করবে।বুধবার মহাকাশ সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, উৎক্ষেপণটি স্পেস এজেন্সির নতুন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আর্টেমিসের সূচনাকে প্রদর্শন করেছে। আমরা এখন লক্ষ্যে যাচ্ছি।চাঁদে প্রথম অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চন্দ্রপৃষ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস। এই রকেট একটি ক্যাপসুল বহন করছে। ক্যাপসুলের নাম ওরাইয়ন। খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories