বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

পোল্যান্ডের পাশে আছি : ঋষি সুনাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৮ বার

পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত একটি গ্রামে বুধবার সকালে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। ন্যাটোভুক্ত দেশটির ভেতর হঠাৎ করে বিস্ফোরণের পর তৈরি হয় উত্তেজনা।এমন উত্তেজনার মধ্যেই পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পোলিশ প্রেসিডেন্টকে ফোনে সংহতি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাজ্য পোল্যান্ডের পাশে আছে।’ খবর রয়টার্সের।

এ ব্যাপারে টুইটে ঋষি সুনাক বলেছেন, ‘পোল্যান্ডের প্রতি যুক্তরাজ্যের সংহতি পুনর্ব্যক্ত করেছি আমি এবং যারা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি। আমরা যোগাযোগ এবং ন্যাটো মিত্রদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।’এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ঋষি সুনাকের আলোচনা নিয়ে একটি বিবৃতি দেয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ নিয়ে পোল্যান্ডের করা তদন্তের সর্বশেষ তথ্য সুনাককে জানিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট দুদা। অপরদিকে ‘ ঘটনার কারণ খুঁজে বের করতে যে কোনো প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন’ প্রধানমন্ত্রী সুনাক।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনার পর জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রাশিয়া থেকে এ হামলা করা হয়নি। তবে তিনি জানিয়েছেন, পোল্যান্ড তদন্ত করে যা খুঁজে পাবে সেটিকে সমর্থন দেবেন তারা এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories