বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এতে নেভাদায় জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।রোববার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটের ৫০টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাট। এখন কেবল বাকি জর্জিয়ার ফলাফল। অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৬ ডিসেম্বর। জর্জিয়ায় রিপাবলিকানরা জয় পেলেও সমান সমান হবে দুই দলের আসন। সেক্ষেত্রে বিল পাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেবেন টাইব্রেকার ভোট। এর ফলে উচ্চকক্ষে আধিপত্য থাকবে ডেমোক্র্যাটদেরই।

গত শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর ১০০ আসনের সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের বাকি দুইটি আসনের একটিতে জেতার প্রয়োজন ছিলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেভাদায় জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় আগামী দুই বছর কিছুটা হলেও স্বস্তিতে থাকবে বাইডেন প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories