বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার

বাংলাদেশ থেকে নতুন করে ২৮ লাখ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই আগ্রহ দেখান ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্মায় পৌঁছানোর পর সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এসময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, যুবরাজ ও সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আব্দুল মোমেন।বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে আরও ২৮ লাখ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাদের সঙ্গে দু’টি চুক্তি সই হয়েছে। আবদুল মোমেন বলেন, রোড টু মক্কা চুক্তি অনুযায়ী, এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমে হাজিরা মক্কা শরিফে চলে যেতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories