শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মদ খেয়ে গলায় অজগর পেঁচিয়ে বিপদে বৃদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার

নেশার ঘোরে মানুষ কত কী না করে! তেমনি এক কাণ্ড ঘটিয়েছেন বৃদ্ধ ব্রিজলাল রাম ভুঁইয়া। মাতাল হওয়ার পর খেয়ালের বশে একটি জলজ্যান্ত অজগর সাপকে নিজের গলায় পেঁচিয়ে নিয়ে পরে নিজের ছেলে ও তার বন্ধুদের সহযোগিতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গারওয়া থানার কিটাসোটি খুর্দ গ্রামে ঘটেছে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সাপ গলায় জড়ানো অবস্থায় তার ছটফট করা ও পরে উদ্ধার পাওয়ার দৃশ্য।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, মাতাল ব্রিজলাল নেশার ঘোরে ঘাড়ে তুলে নিয়েছিলেন বিশাল এক অজগর; কিন্তু সেটি ধীরে ধীরে তার গলায় পেঁচিয়ে ধরে। তখনও তার হুঁশ ছিল না যে কী ঘটতে চলেছে। হুঁশ ফিরতেই তিনি সাপটিকে ছাড়াতে ছটফট করতে থাকেন।কিন্তু তত ক্ষণে অজগর বৃদ্ধের গলায় তার পুরো শরীরটাকেই পেঁচিয়ে ফেলেছে। একটি জলা জায়গায় সাপটিকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন ব্রিজলাল। তার আশপাশে কেউ ছিল না তখন।

কিন্তু হঠাৎই তার ছেলের চোখে পড়ে, বাবা বিপদে পড়েছেন। বন্ধুকে ডেকে নিয়ে এসে সাপটিকে ছাড়ানোর চেষ্টা করে সে।সাপটির লেজ ধরে টেনে ছাড়ানোর চেষ্টা করতেই ব্রিজলাল জলা জায়গায় ছিটকে পড়ে কাতরাতে থাকেন। তার শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসছিল। বেশ কয়েক মিনিটের চেষ্টায় সাপটিকে বাবার গলা থেকে ছাড়াতে সমর্থ হয় তার ছেলে এবং ছেলের বন্ধু।

বৃদ্ধের গলার অজগর পেঁচিয়ে ধরেছে—আর তিনি বাঁচার চেষ্টা করছেন, এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে শিউরে উঠেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় সামান্য আহত হয়েছেন ব্রিজলাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories