বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ইরানে দমন অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার

ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার জানিয়েছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে। নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের তিন দিন পর, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যুর পর থেকে এই ইসলামিক প্রজাতন্ত্রে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। 

নারীদের জন্য কঠোর পোশাক নীতিমালা বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হলেও তা অবশেষে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা মোল্লাতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলনে রূপ নিয়েছে।অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআরের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩ শিশু ও ২৫ নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।’অধিকার গোষ্ঠীটি ৫ নভেম্বর তাদের আগের পরিসংখ্যান প্রকাশের পর সর্বশেষ আরও ২২ নিহত হওয়ার কথা জানিয়েছে।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories