শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঋণের বোঝায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলো : বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

উন্নয়নশীল দেশগুলো অর্থসংকট ও ঋণের বোঝায় জর্জরিত। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।মিশরীয় শহর শারম-আল-শেখে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ২৭তম জলবায়ু সম্মেলনে শুক্রবার (১২ নভেম্বর) অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

ডেভিড ম্যালপাস বলেন, উন্নয়নশীল দেশগুলো আজকে নিজেরাই একটি সংকটের সম্মুখীন হয়েছে। বর্তমানে নানা কারণে উন্নয়নে বিপর্যয় হচ্ছে যা সত্যিই অনভিপ্রেত। সংকুচিত অর্থনীতি, চরম দারিদ্র্য, শিক্ষার অভাব, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, উচ্চ বেকারত্ব এবং অবকাঠামোর অভাব ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাংক এর মধ্যে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনরুদ্ধারে অর্থায়নে নিযুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিটি পরিবর্তন আরও খারাপ হয়েছে, যা পুনরুদ্ধারে কাজ করছে বিশ্বব্যাংক।সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাংক প্রধান বলেন, পাকিস্তানে বন্যার মতো জলবায়ু বিপর্যয় মোকাবিলায় আমরা আমাদের অর্থায়ন বাড়িয়েছি। আমরা জলবায়ু অর্থায়ন বাড়িয়েছি। পাকিস্তানের ঘটনার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমরা অর্থায়ন বাড়িয়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলার করেছি যা রেকর্ড বলা যায়। কপ-২৬ এ স্কটল্যান্ডের গ্লাসগোতে যে কথা দিয়েছিলাম তা ছাড়িয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories