সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

মেক্সিকোতে বারে বন্দুক হামলা : নিহত ৯

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৫৪ বার

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় ৪ নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার( ১০ নভেম্বর) এ হামলার ঘটনা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় বড় হামলার ঘটনা। গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়ই হামলার ঘটনা ঘটছে সেখানে।

জানা গেছে, বুধবার রাতে এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এ সময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন।

গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে । যেসব মালিক মাদককারবারীদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানান সম্ভবত তাদের লক্ষ্য করে এ হামলা হয়। তারা শুধু যে প্রতিপক্ষকে হত্যা করছে তা নয়, নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের পর বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হিমশিম অবস্থা তার সরকারের।২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। সে সময় থেকে ৩ লাখ ৪০ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories