বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৬১ বার

যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করবে। বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে।পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম ও নৃশংস হামলা ঠেকাতে  কিয়েভের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

প্যাকেজটিতে চারটি স্বল্প-পাল্লার, অতি গতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই প্রথম এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হচ্ছে।এ ছাড়া প্যাকেজটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এইচএডব্লিইকে ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories