সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ব্রিটিশ রাজাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন এক ব্যক্তি। ঘটনার সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।বুধবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের ইয়র্কে এ ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, চার্লস ও ক্যামিলা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাদের পাশ দিয়ে উড়ে মাটিতে পড়ে যায় চারটি ডিম। তবে এতে তাদেরকে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই সেখান দিয়েই হেঁটে যান তারা, যেন কিছুই হয়নি। ঘটনার সাথে সাথে সেখান থেকে স্লোগানরত এক তরুণকে ধরে নিয়ে যায় পুলিশ। এসময় ভিড়ের মধ্য থেকে জনতা তাকে তিরস্কার করছিলো এবং ‘গড সেভ দ্য কিং’ বলে স্লোগান দিচ্ছিল। রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ডের উত্তরে ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজা ও রানি। সেখান যাওয়ার পর ওই ব্যক্তি রাজার বিরুদ্ধে স্লোগান দেন। এক পর্যায়ে সে রাজা ও রানিকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করেন। ডিমগুলো রাজা ও রানির ওপর না পড়লেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে বসেন চার্লস। বর্তমানে তিনি উত্তর ইংল্যান্ডে দুদিনের সফরে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories