বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮৩ বার

কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এবছর ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করেন। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪২৪ বঙ্গাব্দের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাক পুরস্কারজয়ীদের হাতে পদক তুলে দেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি গবেষণা, সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষের মত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ৫টি স্বর্ণপদক, ৯টি রৌপ্যপদক ও ১৮টি ব্রোঞ্জপদক। পদকের পাশাপাশি বিজয়ীদের সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা ১ লাখ টাকা, রৌপ্যপদকপ্রাপ্তরা ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories