সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬৩ বার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগিন্দানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রী নাগিব সিনারিমবো ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এগিয়ে আসতে থাকা ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে প্রবল বর্ষণ হচ্ছে, এতে মাগিন্দানাও প্রদেশের দুটি শহর বন্যা ও ভূমিধসের শিকার হয়েছে।

তিনি জানান, প্রবল বৃষ্টির কারণে তিন লাখ বাসিন্দার শহর কোতাবাতো জলমগ্ন হয়ে পড়ে আর এর আশপাশের গ্রামীণ জনপদগুলোয় হড়কা বানের সৃষ্টি হয়; এতে রাতের বেলা পাহাড়ি ঢলের সঙ্গে উপড়ে যাওয়া গাছ, পাথর ও কাদার স্রোত নেমে আসে।দাতু ব্লাসিনসুয়াত শহরে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয় এবং অন্যান্য এলাকায় আরও ৭ জন নিখোঁজ হয় বলে জানান তিনি। উদ্ধারকারীরা নিকটবর্তী দাতু ওদিন সিনসুয়াত শহরে ভূমিধসে চাপা পড়ে নিহত আরও ৩ জনের লাশ উদ্ধার করে। ছাদে আশ্রয় নেওয়া অনেক মানুষ আটকা পড়ে আছে বলে দুর্যোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।সিনারিমবো বলেন, ‘ভোরের আগে ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করে। এই প্রথম আমাদের এখানে এমন কিছু হলো।’তিনি জানান, উদ্ধারকারীরা রাবারের ডিঙ্গি নিয়ে ছাদগুলোয় আশ্রয় নেওয়া কিছু মানুষকে উদ্ধার করেছে। সিনারিমবো জানান, কিছু এলাকায় পানি কমলেও কাতাবাতো শহরের ৯০ শতাংশ পানির নিচে তলিয়ে আছে, উজানে ভারি বৃষ্টি হতে থাকায় কয়েক ঘণ্টার মধ্যে এখানে আরও বন্যা দেখা দিতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories