শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মঙ্গলে আছড়ে পড়া উল্কার আঘাতে কেঁপেছে গ্রহটি : নাসা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৭২ বার

মঙ্গল গ্রহ পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা বলেছেন, গত বছরের ২৪ ডিসেম্বর মঙ্গল গ্রহে একটি উল্কার আঘাতে ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল এবং ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মার্স রিকনেসান্স অরবিটার এটির ক্রেটারের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল।চার বছর আগে মঙ্গলে অবতরণ করা নাসার ইনসাইট স্পেসক্রাফট ২০২১ সালের ২৪ ডিসেম্বর এই উল্কার আঘাতে মঙ্গলপৃষ্ঠে সৃষ্ট ৪ মাত্রার ভূকম্পনের রেকর্ড ধারণ করে। এটি আঘাতের এলাকা থেকে ২,২০০ মাইল (৩,৫০০ কিলোমিটার) দূরে ছিল।

এ কম্পনের কারণ সম্পর্কে তখন নিশ্চিত হওয়া যায়নি। মার্স রিকনেসান্স অরবিটার এই উল্কার আঘাতে তৈরি গর্তের ছবি তুলতে সক্ষম হওয়ায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে এটি আঘাতের স্থানের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।চিত্রটি অভিভূত করার মতো, এতে উল্কার আঘাতে বরফের ব্লকগুলো দেখা যায়। এগুলো গ্রহের পৃষ্ঠে ৪৯২-ফুট (১৫০-মিটার) চওড়া এবং ৭০-ফুট (২১-মিটার) গভীর গর্তের চারপাশে ছড়িয়ে পড়েছিল।১৬ বছর আগে এমআরও মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেখা এই গর্তটি সবচেয়ে বড়।যদিও মঙ্গল গ্রহে উল্কাপাতের প্রভাব বিরল নয়, ‘আমরা কখনই ভাবিনি যে আমরা এত বড় কিছু দেখতে পাব।’ইনসাইট ও এমআরও মিশনে কাজ করা ইনগ্রিড ডাবার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।গবেষকরা অনুমান করেন যে, উল্কাটির আকার ১৬ থেকে ৩৯ ফুট। এই আকারের একটি বস্তু এখানে মাটিতে পড়ার আগে পৃথিবীর বায়ুমন্ডলে বিচ্ছিন্ন হয়ে যেত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories