মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

১০ বছর মেয়াদি বালির ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬৮ বার

ভ্রমণ আগ্রহীদের অন্যতম গন্তব্য ইন্দোনেশিয়ার বালি। পাহাড়-সমুদ্র-ঐতিহ্য-সংস্কৃতি মিলিয়ে প্রতি বছর হাজারো পর্যটক সেখানে ভিড় করেন।  বালিতে ভ্রমণের পাশাপাশি যেসব পর্যটক ওখানে থাকতে আগ্রহী তাদের জন্য নতুন ভিসা সুবিধা নিয়ে আসছে দক্ষিণ এশিয়ার দেশটি। 

ইন্দোনেশিয়ার অভিবাসন মন্ত্রণালয় দেশটিতে বিদেশিদের সর্বোচ্চ ১০ বছর থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ভারপ্রাপ্ত অভিবাসন মহাপরিচালক উইদোদো একাতজাহজানা বলেন, জি-২০ সম্মেলনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ‘সেকেন্ড হোম’ ভিসা চালু করছি। এর উদ্দেশ্য হচ্ছে পর্যটনসমৃদ্ধ বালি ও অন্যান্য এলাকায় আরও বিদেশিকে আকৃষ্ট করা।

ইয়াহু ফাইন্যান্সের খবরে বলা হয়, নিজেদের ব্যাংক হিসাবে ১ লাখ ৩০ হাজার ডলার থাকলেই ১০ বছর মেয়াদি বালিতে থাকার ভিসা পাবেন বিদেশি পর্যটকরা।

অভিবাসন কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, এই দীর্ঘমেয়াদী ভিসা বিদেশি ও সাবেক ইন্দোনেশীয় নাগরিকদের (যারা পরে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন) জন্য করা হয়েছে। যেন তারা দেশটির অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। এই ভিসার জন্য আবেদনকারীদের অন্তত ২০০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া (১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার) ব্যাংকে জমা রাখার প্রমাণ দেখাতে হবে। আগ্রহীদের পাসপোর্টে আবেদনপত্র জমা দেওয়ার দিন থেকে অন্তত ৩ বছরের মেয়াদ থাকতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories