সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভারতে গিয়ে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৭১ বার

ভারত সফরে প্রথম চার দিনের ম্যাচে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ এ দল।চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে তামিলনাড়ুকে ইনিংস ও ৪ রানের ব্যবধানে হারিয়েছে বিসিবি একাদশ। দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুকে ২৫২ রানে অলআউট করেছে তারা। তামিলানাড়ু সফরে চার দিনের দুই ম্যাচ সিরিজে বিসিবি একাদশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

প্রথম ইনিংসে অধিনায়ক মিঠুনের অপরাজিত ১৫৬ ও সাদমান ইসলামের ৮৯ রানে ৯ উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৯৮ রানে হারায় ৬ উইকেট।তবে সেখান থেকে আদিত্য গণেশের ব্যাটে ৬ উইকেটে ১৩৩ রানে তৃতীয় দিন শেষ করে তারা। আদিত্য ৪১ ও ৯ রানে অপরাজিত ছিলেন অজিত রাম। ইনিংস হার এড়াতে হাতে ৪ উইকেট নিয়ে শেষদিনে তামিলনাড়ুকে করতে হতো ১২৩ রান। এদিন শুরুতেই ফেরেন গণেশ। যদিও অজিত রাম ও অশ্বিন ক্রিস্ট অষ্টম উইকেটে শতরানের জুটিতে প্রতিরোধ গড়েন। ইনিংস হার প্রায় এড়িয়েই ফেলছিলেন তারা। দুজনে পেয়েছেন ফিফটি।তবে ১ রানের ব্যবধানে দুজনেই ফিরে গেলে ২৫২ রানেই অলআউট হয় স্বাগতিকরা। অজিত ৫৫ ও অশ্বিন করেন ৫৭ রান। বাংলাদেশের পক্ষে বাহাঁতি স্পিনার তাইজুল নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার রেজাউর রহমান রাজার শিকার ২ টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories