রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বিতর্ক পেছনে ফেলে ফুটবলে মনোযোগী হতে আহ্বান জিদানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৭৭ বার

আসন্ন কাতার বিশ্বকাপে মাঠের বাইরের সব বিতর্ককে ভুলে শুধুমাত্র ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান। মধ্যপ্রাচ্যে অভিবাসী শ্রমিকদের অধিকারসহ আরও নানা বিষয়ে বিশ্বকাপ শুরু হবার আগেই মাঠের বাইরের বেশ কিছু বিতর্কে বিশ্বজুড়ে সমালোচনার জবাবে জিদান এই আহ্বান জানিয়েছেন।এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ৫০ বছর বয়সী জিদান বলেন, ‘আশা করছি সবাই দারুণ একটি টুর্নামেন্ট উপভোগ করবে। তবে আমি কাতার যাব কিনা সে ব্যপারে এখনো নিশ্চিত নই।’

প্রায় এক দশক আগে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাবার পর থেকে কাতারকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সব কিছুকে পিছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা একটি আয়োজন উপহার দেবার জন্য কাতার এখন পুরোপুরি প্রস্তুত।আগামী ২০ নভেম্বর থেকে পর্দা উঠছে বিশ্বকাপের। সকল সমর্থকের উদ্দেশ্যে জিদান বলেছেন, এই মুহূর্তে মাঠের বাইরের বিষয় নিয়ে অনেক কথাই উঠবে। কিন্তু এসব ভাবার সময় এখন নয়, এখন শুধুমাত্র ফুটবলকে উপভোগের সময়।১৯৯৮ সালে ঘরের মাঠে জিদানের নেতৃত্বে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছিল। ২০১০ সালে কাতারকে যখন বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেয়া হয় তখন জিদান ফিফার এই সিদ্ধান্তে দারুণ খুশী হয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories