মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

‘সিত্রাং’ এর প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৬৭ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে রোববার মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে।

গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আগামী মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

সোমবার সকাল থেকে কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় বার্তা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বার্তায় জনগণকে নিজ নিজ স্থাপনা ও টেলিযোগাযোগ সম্পদ রক্ষায় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে রোববার সন্ধ্যার পর বিভিন্ন অপারেটরের গ্রাহকদের মোবাইল ফোনে পর্যায়ক্রমে এ ক্ষুদে বার্তা পাঠানো হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সোমবার সকাল থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো বাতাস বইছে। সেই সঙ্গে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারি বর্ষণ হতে পারে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories