ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রধানমন্ত্রিত্ব গ্রহণের মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন শেষে পদত্যাগ করতে বাধ্য হলেন। সূত্র: বিবিসি, আলজাজিরার।
এর আগে, ডেইলি মেইল জানিয়েছিল, প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন লিজ ট্রাস। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) কনজারভেটিভ পার্টির নীতি নির্ধারণী ১৯৯২ কমিটির প্রধানের সঙ্গে নিজের সরকারি দপ্তরে বৈঠকে বসেছিলেন ট্রাস।
যুক্তরাজ্যের রাজা ৩য় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিকভাবেও পদত্যাগের ঘোষণা দেন লিজ ট্রাস।
প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাস।
লিজ ট্রাস ব্রিটেনের রাজনৈতেক ইতিহাসে সবচেয়ে কম প্রধানমন্ত্রী ছিলেন। উত্তরসূরি নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে দলীয় প্রধান হন লিজ ট্রাস। পরে নিয়ম অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হন।
Leave a Reply