শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সৌদি আরবে বিশ্বের সবচেয়ে সুবিশাল খেজুর বাগান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১১১ বার

সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান রয়েছে। সবুজ গাছে ঘেরা সুবিশাল বাগান যেন বালুর ওপর সবুজ গালিচা বিছিয়ে রাখা। প্রায় দুই লাখ খেজুরগাছ সমৃদ্ধ বাগানটি মধ্য সৌদি আরবের আল-কাসিম প্রদেশের রাজধানী বুরাইদা শহরের কাছে অবস্থিত। এর আয়তন প্রায় ৫ হাজার ৪৬৬ হেক্টর। এই বাগানে প্রায় ৪৫ ধরনের খেজুর উৎপাদিত হয়।
সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ। দেশটিতে ৪০০ ধরনের খেজুর উৎপাদন হয়। খেজুর ব্যবসায় ও খেজুর বাগানে কর্মরত রয়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। হজ ও ওমরা করতে গিয়ে দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি খেজুরের বাগান দেখতে যান হাজিরা।
একজন প্রবাসী বাংলাদেশি বলেন, সৌদি আরবে প্রচুর খেজুর বাগান আছে। অধিকাংশ বাগানে আমরা বাংলাদেশিরা কাজ করি।
হজ ও ওমরা করতে সৌদি আরবে আসা মুসল্লিরা ইবাদত-বন্দেগির অবসরে দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি খেজুরের বাগান দেখতে যান। হজ ও ওমরা পালন শেষে হাজিরা খেজুর নিয়ে বাড়ি ফেরেন। মূলত রমজানে মক্কা-মদীনায় সর্বাধিক খেজুর সরবরাহ হয় এ বাগান থেকেই।
আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, আমি ৩০টি বাগানে গিয়েছি। একটা বাগান ছিল পাকিস্তানিদের, বাকি ২৯টি বাগান আমাদের বাংলাদেশি ভাইদের।
পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রণ, ভিটামিন, মিনারেল ও ডায়েটরই ফাইবার যা রক্তস্বল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
খেজুর চাষের ঐতিহ্য অনেক প্রাচীন। সৌদি আরবের রাজকীয় পতাকা ও মনোগ্রামের আড়াআড়ি দুই তরবারির ওপরে একটি খেজুরগাছ ইসলাম ও আরব দুনিয়ায় খেজুরের কথা স্মরণ করিয়ে দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories