বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ-পদদলিত হয়ে নিহত বেড়ে ১৭৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫০৩ বার

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। ম্যাচ শেষে সমর্থকেদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পদদলিত হয়ে প্রাণহানির এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরও প্রায় ১৮০ জন আহত হয়েছেন। ডববিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে ২-৩ গোলে হেরে যাওয়ার পর এই ঘটনা ঘটে। এ ছাড়া সংঘর্ষ ও পদদলিত হয়ে আরও প্রায় ১৮০ জন আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তামন্ত্রী বলেছেন, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার হলেও বিপুল আগ্রহের কারণে আরও প্রায় ৪ হাজার বেশি দর্শক ম্যাচের টিকিট কিনে মাঠে উপস্থিত ছিলেন।এদিকে এ ঘটনার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ এই লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।এ ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে চূড়ান্ত বাঁশি বাজানোর পরে ভক্তদের মাঠের দিকে দৌড়াতে দেখা যায়। পুলিশ তখন টিয়ার গ্যাস নিক্ষেপ করে, ফলে ভিড়ের মধ্যে পদদলিত এবং শ্বাসরোধের ঘটনা ঘটে বলে পূর্ব জাভার পুলিশ প্রধান বলেছেন।নিকো আফিন্তা বলেন, নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তিনি বলেন, ‘মাঠে ব্যাপক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা (দাঙ্গাকারীরা) কর্মকর্তাদের ওপর হামলা শুরু করে এবং গাড়ির ক্ষতি করে।’তিনি আরও বলেন, ‘আমরা বোঝাতে চাই যে… তারা সবাই নৈরাজ্যকর ছিল না। দর্শকদের মধ্যে মাত্র ৩ হাজার লোক মাঠে প্রবেশ করেছিল। একপর্যায়ে পালানো ভক্তরা বের হওয়ার সময় একটি এক্সিট পয়েন্টে চলে যায়। তারপর সেখানে বড় ধরনের জটলা তৈরি হয় এবং অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট দেখা দেয়।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ফুটবল ভক্তদের পালানোর জন্য বেড়ার ওপর ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এ ছাড়া পৃথক এক ভিডিওতে মেঝেতে প্রাণহীন মৃতদেহ দেখা যাচ্ছে।বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বলেছে, ম্যাচের সময় বা মাঠে ‘ভিড় নিয়ন্ত্রণ গ্যাস’ নিক্ষেপ করা বা ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। এছাড়া এই ঘটনাটি ‘ইন্দোনেশিয়ার ফুটবলের মুখকে কলঙ্কিত করেছে’ বলেও উল্লেখ করেছে তারা।বিবিসি বলছে, ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতা নতুন কোনো ঘটনা নয়। এছাড়া শনিবারের ম্যাচের দুই দল আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়া দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত। তবে সংঘর্ষের আশঙ্কায় পার্সেবায়া সুরাবায়ার ভক্তদের খেলার টিকিট কিনতে নিষেধ করা হয়েছিল।কিন্তু মুখ্য নিরাপত্তামন্ত্রী মাহফুদ এমডি ইনস্টাগ্রামে বলেন, কাঞ্জুরুহান স্টেডিয়ামে ম্যাচের জন্য ৪২ হাজার টিকিট বিক্রি হয়েছে।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories