বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ব্রাজিলে ভোটে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট লুলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৯৩ বার

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।সংবাদমাধ্যমগুলো বলছে, এ পর্যন্ত অন্তত ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে দৃশ্যমানভাবে কেউই এগিয়ে নেই। লুলা দা সিলভা ৪৬ দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার চেয়ে অল্প ব্যবধানে পিছিয়ে আছেন বলসোনারো। তার প্রাপ্ত ভোট ৪৪ দশমিক সাত তিন শতাংশ। রান অব এড়াতে একজন প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে।প্রসঙ্গত, লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। দরিদ্র ও শ্রমিকবান্ধব পদক্ষেপের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারাভোগ করেন লুলা। যদিও পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories