সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে ৯২ জন নিহত : মানবাধিকার গ্রুপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৬৮ বার

ইরানে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভকালে অন্তত ৯২ জন নিহত হয়েছে। ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার এ কথা জানিয়েছে।গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক আমিনীর (২২) মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভ নারীদের হলেও পুরুষেরাও এতে অংশ নিচ্ছে। এ ছাড়া শনিবার পর্যন্ত বিশ্বের প্রায় দেড়শো শহরে ইরানী নারীদের আন্দোলনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অসলোভিত্তিক আইএইচআর বলেছে, বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে। সংস্থাটি ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভে মৃতের সংখ্যা নির্ণয়ে কাজ করছে।তবে এর আগে লন্ডন ভিত্তিক অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল।গত সপ্তাহে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছিল, বিক্ষোভে প্রায় ৬০ জন নিহত হয়েছে।ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্øবের পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। মাশা আমিনীর হিজাব ঠিকমতো পরা হয়নি এ কারণ দেখিয়ে নৈতিকতা পুলিশ তাকে আটক করে। পুলিশী হেফাজতেই সে মারা যায়। এরপর থেকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকালে ইরানি নারীরা হিজাব পুড়িয়ে, নিজেদের চুল কেটে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও অব্যাহত রয়েছে।এদিকে দরিদ্র অঞ্চল সিস্তান-বেলুচিস্তানের পুলিশ প্রধানের বিরুদ্ধে একজন বেলুচ কিশোরীকে ধর্ষণের অভিযোগের কারণে ওই এলাকায় বিক্ষোভ তীব্র রূপ নেয়। শুক্রবার ওই এলাকায় রিভ্যুলিশনারি গার্ডের পাঁচ সদস্য নিহত হয়।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোঘাদ্দাম ইরানী বিক্ষোভকারীদের হত্যা বন্ধে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাদের আচরণ মানবতাবিরোধী অপরাধ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories