শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইয়ানের নিহত বেড়ে ৮৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৬৩ বার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে দাঁড়িয়েছে। তবে ঘূর্ণিঝড়ের সময় তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় অনেক কর্মকর্তাই সমালোচনার মুখে পড়েছেন। ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালীয় এই ঝড় স্থানীয় সময় বুধবার ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘুর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।

এদিকে ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখবেন তিনি। ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়।এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে অঙ্গরাজ্যেটিতে।ইয়ানের কারণে ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে রোববার থেকে এক সপ্তাহ সময় লাগতে পারে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো নিরাপদ কিনা তা খতিয়ে দেখার পর সংযোগ দিতে হবে। এতে মাসখানেকও সময় লাগতে পারে।উপকূলীয় লি কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, তারা ৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। অপর দিকে প্রতিবেশী বেশ কয়েকটি কাউন্টি থেকে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
খবর আল জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories