রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গাজীপুরের শ্রীপুরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে লিচুগাছে ঝোলানো হয়েছিল যুবকের মরদেহ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার

গাজীপুরের শ্রীপুরে লিচু গাছে ঝোলানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহটি লিচুগাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকার মো. ইসমাইল হোসেনের লিচুবাগান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত পরিচয়ের মরদেহে ডোরা রঙের চেক লুঙ্গি, কমলা ও বেগুনি রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় ছিল।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফসার উদ্দিন জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিচুগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটির বাড়ি এ এলাকায় নয়। একটি কাপড় গলায় পেঁচিয়ে মরদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় থাকলেও হাঁটু দুটি মাটিতে লাগানো ছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, গলায় কাপড় দিয়ে ঝোলানো ও হাঁটু মাটিতে লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথা থেকে হত্যা করে মরদেহটি গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল দুর্বৃত্তরা।
মরদেহে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories