গাজীপুর- কাপাসিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের অংশগ্রহণে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর ) বেলা ০২,৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক, ইমাম,খতিব, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর ৪ আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,পুলিশ উপ-পরিদর্শক মোরশেদ মোল্লা ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন,উপজেলার খ্রিস্টান, বৌদ্ধ হিন্দু, ঐক্য পরিষদ সভাপতি ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।
এ-সময় নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সরকার দেশব্যাপী সামাজিক সম্প্রতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এ কমিটির সম্মানিত সদস্যরা শুধু ধর্মীয় নয়, সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবেন। আসন্ন দুর্গাপূজাসহ কোথাও যেন ধর্মীয় উগ্রতা, জেহাদি তৎপরতা দেখা না দেয় এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন,আসন্ন দূর্গা পূজার সময় দেশের সম্প্রিতি নষ্ট করে বিশ্বের দরবারে,কোন ব্যাক্তি বা দল কোন প্রকার দূর্ঘটনা ঘটাতে না পারে সে জন্য চারিদিকে প্রশাসনের কঠোর নজরদারিসহ-সামাজিক প্রচার মাধ্যমে উস্কানিমুলক বিবৃতি দেখেই যারা পাল্টা বিবৃতি দিয়ে সমাজে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালায় তাদের ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ত্বারোপ করেন। তিনি আরও বলেন, সমাজকে আলোকিত সুন্দর রাখার জন্য সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply